1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২২ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি আমগাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

রবিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৪ নং ইউনিয়নের পাটশাওগ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবক গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মৃত আব্দুস সালাম এর ছেলে মজনু মিয়া (২৮)।

স্থানীয় ও পরিবারের লোকজন জানায়, মৃত ব্যক্তি ৭ বছর পূর্বে এখানে বিয়ে কওে শ্বশুর বাড়িতে থাকতো। সে পেশায় একজন গাড়িচালকের সহযোগী আবার কখনও রাজমিস্ত্রী হিসেবে কাজ করতো। পরিবারের লোকজন বলছেন, সে মাদকাসক্ত ছিল। গতকাল দুপুরে পর থেকে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছে, রাত দশটার পরে স্ত্রী ও ছেলের সাথে ঘুমিয়ে পড়ে। রাতে যেকোনো সময় সে সকলের অজান্তে বাড়ির সামনে আমগাছে উঠে গাছের ডালের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। ভোরবেল শাশুড়ি বাড়ি থেকে বের হওয়ার সময় গেটের সামনে আমগাছের সাথে জামাইকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )