1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রংপুর বিভাগে ১২৯১ জন অনুপস্থিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রংপুর বিভাগে ১২৯১ জন অনুপস্থিত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২২৫ জন দেখেছেন

রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিতি এক হাজার ২৯১ জন। এই বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৫ হাজার ৬১৭ জন। উপস্থিত ছিলেন ৯৪ হাজার ৩২৬ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুরে ৪১টি কেন্দ্রে ২২ হাজার ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২১ হাজার ৮২১ জন। অনুপস্থিত ২১৮ জন। গাইবান্ধায় ৩০টি কেন্দ্রে ১৩ হাজার ৬৫২ জনের মধ্যে উপস্থিত ছিল ১৩ হাজার ৪৩১, অনুপস্থিত ২২১।

এছাড়া, নীলফামারীতে ২৪টি কেন্দ্রে ১১ হাজার ৩৩১ জনের মধ্যে ১১, কুড়িগ্রামের ২৭টি কেন্দ্রে ৯ হাজার ৬২০ জনের মধ্যে ৯ হাজার ৪৬৬ জন, লালমনিরহাটে ১৩টি কেন্দ্রে ৬ হাজার ২৫৪ জনের মধ্যে ৬ হাজার ১৫২ জন, দিনাজপুরের ৪৭টি কেন্দ্রে ১৯ হাজার ৬৭ জনের মধ্যে ১৮ হাজার ৮২৪ জন, ঠাকুরগাঁওয়ে ১৯টি কেন্দ্রে ৮ হাজার ৯০ জনের মধ্যে ৭ হাজার ৯৬৭ জন এবং পঞ্চগড়ের ১২টি কেন্দ্রে ৫ হাজার ৫৬৪ জনের মধ্যে ৫ হাজার ৪৭৪ জন উপস্থিত ছিল।

কোথাও কোনো বহিষ্কার অথবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠুভাবে এইচএসসি পরীক্ষা গ্রহণে বোর্ডের পক্ষ থেকে কেন্দ্র কমিটির সাথে সভা করা হয়েছে। পরীক্ষা চলাকালে ঝটিকা ভিজিলেন্স টিম বিভাগের ৮ জেলায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে। এছাড়া শিক্ষাবোর্ডের বিশেষ ভিজিলেন্স টিম কাজ করছে।

এদিকে বিভাগীয় নগরী রংপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলার ৮ উপজেলায় ৭০টি কেন্দ্রে প্রায় ৩৩ হাজার পরীক্ষার্থী এতে অংশ নেয়। এর মধ্যে ৪১টি কেন্দ্রে এইচএসসিতে ২৪ হাজার ২৬৩ জন, ১০টি কেন্দ্রে মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় ১ হাজার ৯৩৫ জন এবং ১৯ টি কেন্দ্রে কারীগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল ও ব্যবসা ব্যবস্থাপনা বিএম পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৬৫৯ জন।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রংপুর সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এ সময় তিনি কেন্দ্র পরিদর্শন করে দায়িত্বরত শিক্ষকদের সাথে কথা বলেন।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, জেলায় ৭০টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক ছিল। এছাড়া কারগারে দু’জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। বিগত এসএসসি পরীক্ষায় যে সমস্ত কেন্দ্রে অনিয়ম হয়েছে, সেখানে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। এইচএসসি পরীক্ষায় আমরা আরও বেশি সতর্ক রয়েছি। ##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )