1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের সপ্তম বার্ষিকী উদযাপন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

পীরগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের সপ্তম বার্ষিকী উদযাপন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২১৩ জন দেখেছেন
দেশ মাতৃকার কল্যাণ, মানবতার জয় ও বিশ্ব শান্তির প্রত্যাশায় পীরগঞ্জে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের  শ্রী শ্রী জগন্নাথ দেবের সপ্তম বার্ষিকী উৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত এ আয়োজনের শুরু হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে।
সকালে অনুষ্ঠানের উদ্বোধন পর্বে প্রদীপ প্রজ্বলন করেন বাবু মিলন চন্দ্র মহন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি   রংপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম এর অনুপস্থিতে তার পক্ষে শুভেচ্ছা বক্তব্য ও অনুষ্ঠান উদ্বোধনের ঘোষণা দেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব মাহমুদুন্নবী চৌধুরী পলাশ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি জনাব সাইফুল আজাদ মণ্ডল, সাংবাদিক এম কে হাসান প্রধান সাগর সহসভাপতি, জিয়া সাইবার ফোর্স রংপুর ও পৌর বিএনপি নেতা,  জনাব আনিসুর রহমান, আহ্বায়ক, যুবদল পীরগঞ্জ উপজেলা শাখা  এবং বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি শহীদুল্লাহ সোহেল প্রমুখ।
 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সন্তোষ কুমার এবং সভাপতিত্ব করেন বাবলু চন্দ্র মহন্ত ।বাউল কীর্তন অন্তে শ্রী শ্রী জগন্নাথ প্রভুর ভোগ প্রসাদ বিতরণ ও রথযাত্রা পরিচালনা করেন গুরুমা প্রতিমা কাঞ্চন। স্থানীয় হিন্দু ধর্মপ্রাণ মানুষের শতস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও উৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় তাঁরা পীরগঞ্জ উপজেলা বিএনপি, স্থানীয় প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, সাংবাদিকবৃন্দ সহ সকল স্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )