1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাদুল্লাপুরে ধর্ষণ মামলা করে নিরাপত্তাহীন বাদী পরিবার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে ধর্ষণ মামলা করে নিরাপত্তাহীন বাদী পরিবার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৮৩ জন দেখেছেন
শিশুকে ধর্ষণের

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর গ্রামের নাইম মিয়া (১৯) নামের এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ করেছে মর্মে অভিযোগ উঠেছে। এই যুবক একাধিকবার ধর্ষণ ঘটনায় ওই তরুণী অন্তঃসত্বা হলে তাকে গর্ভপাত ঘটনানো হয়েছে বলে ধর্ষিতা ও তার পরিবারের দাবি।

এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলেও একমাসের অধিক সময়েও এ আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। যার কারনে আসামি ও তার বাবা শহিদ মিয়া গংরা বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করছে। তারা প্রভাবশালী হওয়ায় এই ধর্ষণ ঘটনাটি মিথ্যা প্রমাণিত চেষ্টায় ভিন্নখাতে প্রভাবিত করছে বলে বাদী পরিবারের অভিযোগ।

গত ২৭ মে সাদুল্লাপুর থানায় দায়ের করা মামলার আসামি নাইম মিয়াকে এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে না পেরে সম্প্রতি ওই তরুণীর মা গাইবান্ধা র‌্যাব সিপিসি-৩ ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেছেন। এ মামলার এজাহার ও র‌্যাব ক্যাম্পের অভিযোগ সুত্রে জানা গেছে- সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে নাইম মিয়া একই গ্রামের এক তরুণীর সঙ্গে প্রেম-ভালেবাসার সম্পর্ক গড়ে তুলেন। তারপর মেয়েটিকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করায় অন্তঃসত্বা হয়। এরপর ঘটনাটি জানাজানি হলে ধর্ষক নাইম মিয়া ফের বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটির গর্ভপাত ঘটায়।

এসব তথ্য নিশ্চিত করে ভিকটিমের বাবা-মা বলেন, আমরা অত্যান্ত দরিদ্র মানুষ। আমাদের মেয়েকে বিয়ে করার কথা বলে নাইম মিয়া বিভিন্ন সময়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। এ বিষয়ে থানায় মামলা করা হয়। এরপর থেকে আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশের রহস্যজনক কারনে নাইমকে গ্রেফতার করছেন না। এছাড়া শহিদ মিয়া এই মামলাটি মিথ্যা প্রমাণিত করা করার জন্য নানা অপকৌশল করেছ। তার ইশারায় সাংবাদিক পরিচয়দানকারী এক ব্যক্তি আমাদের মিথ্যা প্রলোভন দিয়ে নগদ ৫ হাজার টাকা নিয়েছে।

ভিকটিমের বাবা-মা আরও বলেন, থানা পুলিশ কর্তৃতক আসামি নাইমকে গ্রেফতার না করায় তার পিতা শহিদ মিয়া গংরা আমাদের মামলা তুলে নেওয়াসহ মেরে ফেলার হুমকি দিচ্ছে। সেইসাথে ধর্ষিতার নানাকে তারা মারধর করেছে। আর মারধরের এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। কোথাও বিচার না পাওয়ায় বাধ্য হয়ে গাইবান্ধা র‌্যাব ক্যম্পে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকারের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )