1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

হিলিতে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৩৭ জন দেখেছেন
দিনাজপুরের হিলিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৯ জুলাই) রাতভর পুলিশ থানা এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, পৌর শহরের মধ্যে বাসুদেবপুর এলাকার আব্দুল গফুর মন্ডল এর ছেলে জাহিদুল ইসলাম (৪৪), পৌর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক, বড় জালালপুর গ্রামের মুনসুর আলীর ছেলে খায়রুল বাসার (৩৫) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক, ছোট ডাঙ্গাপাড়া এলাকার আব্দুল রশিদ এর ছেলে শহিদুল ইসলাম (৫৮) পৌর ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানায় পুলিশ।
হাকিমপুর থানা মামলা নং ১৭। এছাড়া থানায় রুজুকৃত মামলায় ধরন্দা এলাকার সিরাজুল ইসলাম এর ছেলে সজল হোসেন (২৩) এবং মাদকদ্রব্য মামলায় ওয়ারেন্ট মূলে বড় ডাঙ্গাপাড়া এলাকার মফিজুল ইসলাম এর ছেলে আল আমিন (৩২) কে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি দুপুরে থানা প্রেস রিলিজ এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৭ মে থানায় ১৩ জনের নাম উল্লেখ অজ্ঞাতনামা বেশ কয়েক জনের নামে নাশকতা সৃষ্টির পরিকল্পনা মামলা রুজু করা হয়েছে। হাকিমপুর থানা মামলা নং ১৭।
পুলিশ আরও জানায়, হাকিমপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক এর নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম এর সার্বিক সহযোগিতায় মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ সুজা মিয়া, এসআই মোস্তাফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আজ দুপুরের পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )