1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ছয়টি মোবাইলসহ ৫৪২টি সিম উদ্ধার : প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সৈয়দপুরে ছয়টি মোবাইলসহ ৫৪২টি সিম উদ্ধার : প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৮২ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মোবাইল প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণা কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোনসহ ৫৪২টি সিম উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাত সাড়ে এগারটায় শহরের পাঁচমাথা সংলগ্ন তামান্না সিনেমা হলের সামনে তাদের গ্রেপ্তার ও সিমগুলো উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার রামভদ্রপুর এলাকার বেলাল হোসেনের ছেলে মামুন (২২) ও একই এলাকার মহিবুল ইসলামের ছেলে মুরাদ ইসলাম (২৩) এবং নীলফামারী সদরের পলাশবাড়ীর মো. জহর আলীর ছেলে ইউনুস নবী সোহেল (২১)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারীর ডিবি পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আকতার হোসেন খবর পান যে সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাঁচমাথা সংলগ্ন তামান্না সিনেমা হলের সামনে ফাঁকা জায়গায় ভিন্ন থানা এলাকা থেকে এসে প্রতারক চক্রের কয়েক সদস্য সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। তারা মূলত অ্যাপসের মাধ্যমে তাদের সহযোগীর সহায়তায় বিভিন্ন সহজ সরল মানুষের নামে রেজিষ্ট্রেশনকৃত সিম নিজের সিম হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের মোবাইল নম্বর হ্যাক করে তাদের মোবাইল থেকে বিকাশ ও নগদ অ্যাপসসহ অন্যান্য অ্যাপসের মাধ্যমে প্রতারনামূলকভাবে টাকা আত্মসাৎ করছিল। এ খবর পেয়ে নীলফামারী জেলা পুলিশ সুপার এ. এফ. এম তারিক হোসেন খানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আকতার হোসেনের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে। এর রাত ১১টায় ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রের দলের সদস্যরা দিগি¦দিক ছুঁটাছুটি করতে থাকে। এ সময় সেখান থেকে মোবাইল প্রতারক চক্রের উল্লিখিত তিন সদস্যকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫৪২টি সিম কার্ড ও ছয়টি মোবাইল ফোন সেট উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ডিবি পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আকতার হোসেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে সৈয়দপুর থানার সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর ১৭(২) (ক)/২১(২)/২২(২)/২৪(২)/২৭ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর: ১৮, তারিখ: ২৩/০৭/২০২৫ইং।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের গত বুধবার সকালে নীলফামারী আদালতে সোপর্দ করা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )