1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় ৭জন পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

তেঁতুলিয়ায় ৭জন পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৩৮ জন দেখেছেন
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত এলাকা দিয়ে ৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে তেঁতুলিয়া ভজনপুর থেকে ৭ আটক কার হয়।
আটককৃতরা হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা যায়। আটকৃতদের পরিচয় নিশ্চিত করাসহ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে আসছিলেন। সম্প্রতি তাদের ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। পরে গতকাল বুধবার (৩০ জুলাই) দিবাগত গভীর রাতে ভজনপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। এরপর স্থানীয়দের সহায়তায় তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, আটকদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ছাড়া সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )