1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাকিমপুর সাস্থ্য কমপ্লেক্সের মারপিঠের ঘটনায় সেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

হাকিমপুর সাস্থ্য কমপ্লেক্সের মারপিঠের ঘটনায় সেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৬৮ জন দেখেছেন
দিনাজপুরের হিলিতে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসককে মারপিটের ঘটনায় মামলার ১ ঘন্টার মধ্যে ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আসামীদেরকে ডিবির হাতে হস্তান্তর করা হয়। এঘটনায় এলাকায় চাঞ্জল্যকর সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১ আগস্ট)  দুপুরের পর জেলা সিভিল র্সাজন ড.মোঃ আসিফ ফৈরদৌসের দিক নির্দেশনায় ও উপজেলা সাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম এর উপস্থিতিতে ভুক্তভোগি ডা. মশিউর রহমান বাদী হয়ে ১৩ জনের নামে এজাহার দায়ের করেন। মামলা দায়েরেরর ১ ঘন্টার মধ্যে থানা ও ডিবি পুলিশের চৌকশ দল বিশেষ অভিযান চালিয়ে পৌর সেচ্ছাসেবক দলের আহ্ববায়ক আল মামুনসহ ১০ জনকে গ্রেফতার করেন। তৎক্ষনিক জেলা ডিবি পুলিশের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে পেরণ করা হয়েছে বলে জানান থানা পুলিশ।
আটককৃত ব্যাক্তিরা হলেন, মধ্যবাসুদেবপুর গ্রামের ওমর ফারুক(৪৫) ও তার স্ত্রী সুখি খাতুন(৩০),চন্ডিপুর এলাকার আল মামুন(৩৫), দক্ষিণবাসুদেবপুর এলাকার আমিরুল ইসলাম কদম(৪০), মধ্যবাসুদেবপুর এলাকার খোকন মন্ডল(৩৮), একই এলাকার শাওন(৩০), চন্ডিপুর এলাকার সাদ্দাম হোসেন(৩৬), ওয়াদুদ হোসেন(৩৬),আলতাব হোসেন রাজা(৪৫),ও আহসান হাবিবকে (৩৬)।
এজাহার সুত্রে জানা যায়, ৩১/০৭/২০২৫ তারিখে দুপুরে রুগিকে ছাড়প্রত্র দেওয়াকে কেন্দ্র করে আল মামুনসহ কয়েকজন মিলে চিকিৎসককে মারপিট করে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসি জাহাঙ্গির আলম।তিনি বলেন, গতকাল হাকিমপুর সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারপিঠের ঘটনায় পুলিশ সুপারের দিক নির্দেশনায় সার্কেল আ ন ম নিয়ামতুল্লাহ মহোদয় নেতৃত্বে ডিবি পুলিশের সহযেগিতায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে আজ দুপুরে পেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর সাস্থ্য কমপ্লেক্সে হিলি পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুন ও তার কয়েকজন সহযোগি চিকিৎককে মারপিঠের অভিযোগ উঠেছিল। এর পর জেলা সেচ্ছাসেবক দলের একটি চিঠির মাধ্যমে তার সকল পদ স্থগিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )