


দিনাজপুরের হিলিতে ৫ আগস্ট ছাত্র -জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হিলিতে সমাবেশ ও গনমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে-ইসলামী। মঙ্গলবার(৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলার চারমাথা মোড়ে হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজনে সমাবেশে অংশগ্রহণ করেন শত শত নেতাকর্মি।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় মসলিসের সুরা সদস্য আনোয়ারুল ইসলাম, উপজেলা আমির আমিনুল ইসলাম,পৌর আমির সাইফুল ইসলামসহ অনেকে। এতে বক্তারা বলেন, জুলাইয়ে যারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছেন, যাদের কারনে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং চলতে পারছি তাদের সনদ দেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানান। এছাড়াও দেশকে ইসলামের পথে পরিচালনার জন্য দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।