1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সৈয়দপুরে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৭৯ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে শুরু হয়েছে বিশ্ সাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা ও সাংস্কৃতিক উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার বিকেলে শহরের বিমানবন্দর সড়কের লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ওই ভ্রাম্যমাণ বই মেলা ও সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মো. শফিয়ার রহমান সরকার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মশিউর রহমান, উপাধ্যক্ষ (কলেজ) মো. সাজ্জাদ হোসেন, উপাধ্যক্ষ (স্কুল) আহমেদ আলী, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মাঠ পর্যায়ে মেলা আয়োজনে সহযোগী মেটলাইফ ফাউন্ডেশন এবং স্থানীয় পর্যায়ে সহযোগিতা করছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ বই মেলা ও সাংস্কৃতিক উৎসব সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চারদিন ব্যাপী বই মেলার স্টলে ১৫০টি প্রকাশনা সংস্থার প্রায় ১০ হাজার বিভিন্ন ধরনের বই স্থান পেয়েছে। এই ভ্রাম্যমাণ ওই বই মেলায় দেশি-বিদেশি লেখকদের বিভিন্ন বিখ্যাত উপন্যাস, গল্প, রম্য রচনা, কবিতা, ভ্রমণকাহিনি, নাটক, প্রবন্ধ, শিশুতোষ, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, অনুবাদ গ্রস্থ, স্বাস্থ্য-চিকিৎসা বিষয়ক, রান্না বিষয়ক, কম্পিউটার, ভাষা শেখা বইসহ নানা ধরনের বই পাওয়া যাচ্ছে।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী জানান, চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা গতকাল ১৩ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সকল ক্রেতা ও দর্শনার্থীদের জন্য ভ্রাম্যমাণ বইমেলা স্টল উন্মুক্ত থাকবে। এতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইয়ে শতকরা ত্রিশ ভাগ ও বাংলাদেশি অন্যান্য প্রকাশনীর বইয়ের শতকরা ২৫ ভাগ কমিশনে কেনার সুযোগ রয়েছে। এছাড়াও শুধুমাত্র বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্যরা নির্ধারিত কমিশনের ওপর আরো অতিরিক্ত ৫% ছাড়ে বই কেনার সুযোগ পাবেন।

তিনি আরো জানান, ১৫ আগস্ট ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবে রয়েছে শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর চিত্রাঙ্কন প্রতিযোগিতা চারটি গ্রুপে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ের ওপর অংশ গ্রহণের সুযোগ পাবেন। তাছাড়াও ১৬ আগস্ট গান, নৃত্য ও একক অভিনয়ে অংশগ্রহণের সুযোগ রয়েছে। তবে এ সবে শুধু অংশ গ্রহণ করা যাবে, তবে কোন প্রতিযোগিতা নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )