1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলি উদ্যোক্তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন  | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

হিলি উদ্যোক্তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ জন দেখেছেন
নারীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করার প্রত্যয়ে দিনাজপুরের হাকিমপুরে হিলি উদ্যোক্তা  প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাদের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি জাকিয়া ডলি নেতৃত্বে কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হিলি উদ্যোক্তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেরিনা আক্তার, সহ-সভাপতি লাভলী বানু,  সাধারণ সম্পাদক শিরিন আক্তার শিফা, সদস্য নিপা প্রধান ও আয়শা সিদ্দিকাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিলি উদ্যোক্তার  প্রতিষ্ঠাতা সদস্য আমেনা বেগম (শাহাজাদী)। সংগঠনের সভাপতি জাকিয়া ডলি বলেন, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আমাদের এই সংগঠন কাজ করছে। আমরা চাই, হিলির নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে সমাজে নেতৃত্বের আসনে থাকুক। ভবিষ্যতেও এই লক্ষ্য নিয়ে আমরা কাজ চালিয়ে যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )