1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬দিন আমদানি রপ্তানি বন্ধ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬দিন আমদানি রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ জন দেখেছেন
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্বারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬দিন আমদানি রপ্তানি বন্ধ রয়েছে । তবে সরকারি ছুটি ব্যাতিত হিলি পানামাপোর্টে লোড আনলোডের কার্যক্রম চলবে।

বিষয়টি নিশ্চিত করে হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, আজ ২৮ সেপ্টেম্বর (রবিবার)  থেকে ৩ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৪ অক্টোবর (শনিবার)  থেকে যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি চালু থাকবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম বলেন, দূর্গা পূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী দু দেশের মধ্যে পারাপার স্বাভাবিক রয়েছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )