1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ জন দেখেছেন

ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের ৮ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

বুধবার, (৮ অক্টোবর) ওমানের দুকুম এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- আমিন সওদাগর, পিতা আলী কব্বর সেরাং; ওয়ার্ড নং ২, সারিকাইত ইউনিয়ন; আরজু, পিতা: শহিদুল্লাহ; ওয়ার্ড নং ৪, সারিকাইত ইউনিয়ন; রকি, পিতা: ইব্রাহীম মেস্তুরী; ওয়ার্ড নং ২, সারিকাইত ইউনিয়ন।

স্থানীয় প্রবাসীদের বরাত দিয়ে জানা গেছে, দুকুম এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান।

নিহত ব্যক্তিরা সবাই বাংলাদেশি এবং ওমানের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে এ খবর পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, একসঙ্গে এতজন প্রবাসীর মৃত্যু এলাকার জন্য এক হৃদয়বিদারক ঘটনা।

সারিকাইতের এক বাসিন্দা বলেন, ‘একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন কেউ কেউ। এমন খবর সহ্য করা কঠিন।’

মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওমান প্রবাসী বাংলাদেশিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )