1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

হিলিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ জন দেখেছেন

সারাদেশের ন্যায় সীমান্তবর্তী হিলিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় বোয়ালদাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম, হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক অফিসার সাখাওয়াত হোসেন, মেডিক্যাল অফিসার (আরএমও) ইফতিকার হোসেন শাওনসহ আরও অনেকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, সীমান্তবর্তী এই উপজেলার ২৬ হাজার ১শ ৪৮ জন ৯ মাস থেকে ১৫ বছর সকল বয়সি শিশুদের এসব টিকা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )