1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ঔষধ ও নগদ অর্থ সহযোগিতা  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

হিলিতে অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ঔষধ ও নগদ অর্থ সহযোগিতা 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ জন দেখেছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে দিনাজপুরের হিলিতে দুইজন অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ঔষধ ও নগদ অর্থ সহযোগিতা করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর)  বেলা ১২ টার দিকে উপজেলার মাঠপাড়া ও ধরন্দা এলাকায় অসহায় দুইজন রোগিকে সহায়তা করেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

এসময় সেখানে উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন উপস্থিত ছিলেন।

পৌর বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, গতকাল শনিবারে উপজেলার ধরন্দা ও মাঠপাড়ায় গনসংযোগ করার সময় দুইজন অসহায় গরিব রোগি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা এজেড এম জাহিদ হোসেন মহোদয়কে চিকিৎসার কথা বললে তিনি তাদের চিকিৎসা করার প্রতিশ্রুতি দেন। তাই আজকে তার নির্দেশে উপজেলার মাঠপাড়া এলাকার সাড়ে তিন বছরের এক শিশু মাথায় টিউমার ও হার্ডের সমস্যা থাকায় তার চিকিৎসার জন্য নগদ অর্থ ও ঔষধ দিয়ে সহযোগিতা করা হয়েছে। অপরদিকে ফকিরপাড়া এলাকায় একজন বৃদ্ধা মহিলাকে সহযোগিতা করা হয়েছে। তিনি আরও বলেন, ডা. জাহিদ সাহেবের পক্ষ থেকে এই রকম সহযোগিতা অব্যাহৃত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )