1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

হিলিতে কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২১ জন দেখেছেন
২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বসত ভিটা ও মাঠে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য দিনাজপুরের হিলিতে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে বসত ভিটা ও মাঠে চাষযোগ্য সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৪ ধরনের সবজি বীজ বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, ও শসা বীজ দেওয়া হয়েছে  এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )