1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্নহত্যা | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

হিলিতে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্নহত্যা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ জন দেখেছেন
নিহত
নিহত
দিনাজপুরের হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় সিমা বেগম (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ । এদিকে নিহতের পরিবারের দাবি,তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এই হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই। পুলিশ বলছেন, এটি হত্যা নাকি আত্যহত্যা তা ময়না তদন্তের পরে জানা যাবে।
রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত সিমা বেগম উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি গ্রামের রবিন এর স্ত্রী। জীবীকার তাগিদে নিহতের স্বামী রবিন বর্তমানে ঢাকাতে কাজ করছেন।
প্রতিবেশী আল আমিন বলেন, রবিন বেশ কিছু আগে ফুলবাড়ি উপজেলার মাদলাহাট এলাকায় বিবাহ করছেন। বর্তমানে তার দুই সন্তান। মেয়েটি বড় এবং ছেলেটি ছোট। রবিন স্ত্রী সন্তান রেখে ঢাকায় কাজ করে এবং সেখানেই থাকে। আজ সকালে শুনতে পাই ওই বাড়িতে  চিলাচিল্লি করছে, গিয়ে দেখি  শয়ন কক্ষে ঝুলন্ত অবস্থায় রয়েছে রবিনের স্ত্রী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে ঝুলন্ত মরদেহ নামায় এবং পরে থানায় নিয়ে যায়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন ,আজ সকালে সংবাদ পেয়ে হাকিমপুর থানা পুলিশের একটি টিম সাতকুড়ি এলাকায় রবিনের বাড়ি গিয়ে তার শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় স্ত্রী সিমা বেগমের মরদেহ উদ্ধার করেন।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। তবে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না কি আত্মহত্যা। আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )