1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

হিলিতে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯৩ জন দেখেছেন
দিনাজপুরের হাকিমপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার আলিহাট ইউনিয়নের হাবিবপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চিকিৎসা সেবা কার্যক্রমটি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সার্বিক পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত না থাকায় তার পক্ষ থেকে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, আজ তুমি নেই, কিন্তু তোমার আদর্শ আছে। সব দুঃশাসন মানবে পরাভব সে আদর্শের কাছে”—এ শ্লোগানকে ধারণ করে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ সেবা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, আজ দ্বিতীয়বারের মতো হাকিমপুর উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষ থেকে এখানে ৫৫ থেকে ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিচ্ছেন। ইতোমধ্যে ১০ থেকে ১৫ হাজারের বেশি মানুষ চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.  সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, শ্রম বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. আরমান আলী প্রধান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান জিয়া, নরুল ইসলাম বাবু, সাখাওয়াত হোসেন, কবিরুল ইসলাম সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্থানীয়রা এমন জনসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )