1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া  | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

হিলিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ জন দেখেছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দিনাজপুরের হিলিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৪ ডিসেম্বর)  বিকালে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও  সহযোগী সংগঠনের  আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া দলের উর্ধ্বে একজন মানুষ।  তিনি বাংলাদেশের অভিভাবক এবং সমগ্র জাতির ঐক্যের প্রতীক। সমগ্র বাংলাদেশ আজ সেই উদ্বেগ এবং আশঙ্কার জায়গায় থেকে  গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছে।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সহ-সভাপতি মো. শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলী সরদার, পৌর বিএনপির সভাপতি মো. ফরিদ খান, সম্পাদক মো. নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক মো. জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল, ছাত্রদলের সভাপতি মো. আনোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি মো. রেজাউল করিম, সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক ছাত্র নেতা নিজাম উদ্দিন, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহে আলম সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )