1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নানা আয়োজনের মধ্য দিয়ে হিলি মুক্ত দিবস পালিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

নানা আয়োজনের মধ্য দিয়ে হিলি মুক্ত দিবস পালিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ জন দেখেছেন
নানা আয়োজনের মধ্য দিয়ে হিলি মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(১১ ডিসেম্বর)  সকাল ১০ টায় সিপি মুক্তিযোদ্ধা অফিস থেকে একটি র্যালী বের করে সম্মুখ সমরে এসে শেষ হয়।সেখানে মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন ও পৌরসভা পুষ্প অর্পুন করেন। পরে শহিদদের রুহের মাগফেরাত দোয়া কামনা করা হয়। পরে সাড়ে ১১ টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা সহকারি কমিশনার ভূমি সাব্বির হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার লিয়াকত আলী মুক্তিযোদ্ধারা।

এছাড়াও উপস্থিত ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল আলম, পিআইও অফিসার মাসুদ রানা,কৃষি অফিসার আরজেনা বেগম, সমাজসেবা অফিসার মাসুদ রানা,একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে।

এতে বক্তারা বলেন,১৯৭১ সালে হিলির মুহাড়াপাড়া গ্রামে মিত্রবাহিনীর সঙ্গে হয় প্রচন্ড সম্মুখ যুদ্ধ। সেই যুদ্ধে এখানে শহিদ হয়েছিলেন ৭ নং সেক্টরের ক্যাপ্টেন আনোয়ারসহ ৩৪৫ জন মিত্র বাহিনীর সেনা। এছাড়া আরও ৪ শতাধিক মুক্তি সেনা শহিদ হয়েছিলেন। আহত হয়েছিলেন আরও ১ হাজার ৪০০ জন। মুক্তি বাহিনীর টানা দু’দিনের প্রতিরোধের মুখে পরে পিছু হটতে বাধ্য হয় পাক বাহিনী। তাই আজকের এই দিনে আনন্দের সঙ্গে লাল সবুজের পাতাকা উড়িয়েছে এলাকাবাসী। যার কারনে  সকল শহীদদের স্বরণে এখানে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ব ‘সন্মুখ সমর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )