
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় নিয়ে আসার অপরাধে ভাটার মালিকের এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর ঘটনাস্থলে গিয়ে এ জমিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন।
উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ এলাকার ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে ইটভাটায় নিয়ে যাওয়ার অভিযোগে শরিফুরজ্জামান নামে এক ভাটার মালিকের ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন বলেন, অবৈধভাবে কৃষি জমির মাটির উপরের স্তর উত্তোলন করে ইট ভাটায় বিক্রির অভিযোগে কবিরমামুদ গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ফসলি জমির মাটি কেটে ভাটায় নিয়ে যাওয়ার অভিযোগে ভাটার মালিকের ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
তিনি আরও জানান অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে নিয়মিত এ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান এ কর্মকর্তা।
Related