1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবনির্বাচিত এমপি ডা. এজেডএম জাহিদ হোসেনকে সংবর্ধনায় নেতাকর্মিদের ঢল | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

নবনির্বাচিত এমপি ডা. এজেডএম জাহিদ হোসেনকে সংবর্ধনায় নেতাকর্মিদের ঢল

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ জন দেখেছেন
দিনাজপুর -০৬ আসনের ধানের শীষের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনকে সংবর্ধনা জানাতে তার নিজ বাড়িতে জনসাধারণসহ নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) বিকাল থেকে নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের নিজ বাসভবনে এই সংবর্ধনা জানান তারা। এসময় ডা. জাহিদ হোসেন নেতাকর্মী ও জনসাধারণের জন্য বক্তব্য দেন।
নবনির্বাচিত সংসদ সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আমরা নির্বাচিত হয়েছি বলে নির্বাচনের মাঠে যাদের সাথে রাগ অভিমান হয়েছে তাদেরকে সাথে মিল দিয়ে চলার আহ্বান করেন। এছাড়াও কোথাও কোন  বৃশংখলা করলে সেইটা নেতাকর্মিদের নিয়ন্ত্রণ রাখার কথা বলেন।যদি তারা না পারে সেইটা জানানোর আহ্বান জানানো হয়। এছাড়াও জনগণের জন্য কিভাবে কাজ করা যায় সেই বিষয়েও কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিয়ে যখন জয়যুক্ত করেছেন তখন তার মান রাখা আমার দায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার হোসেন মিলন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও বাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক প্রভাস চন্দ্র রায়সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )