1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে ৫ টাকায় ইফতার সামগ্রী বিক্রি, খুশি নিম্ন আয়ের মানুষ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

হিলিতে ৫ টাকায় ইফতার সামগ্রী বিক্রি, খুশি নিম্ন আয়ের মানুষ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৮২ জন দেখেছেন

দিনাজপুরের হিলিতে ৫ টাকায় গরিব ও অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছেন উদ্দীপ্ত তরুণ নামের একটি সেচ্ছাসেবক সংগঠন। নিজেদের টিফিনের টাকা বাছিয়ে অসহায় ও গরিবরা যাতে রমজান মাসে ইফতার খেতে পারে সেই লক্ষ্যে আজকের এই আয়োজন বলে জানান আয়োজকরা।

এদিকে যেখানে একজনের ইফতার কিনতে ১০০ থেকে ১৫০ টাকা লাগে সেখানে ৫ টাকায় ইফতার পাওয়ায় খুশি নিন্ম আয়ের অসহায় মানুষরা। তাদের দাবী প্রতিবারই এমন আয়োজন যেন করা হয়। শুক্রবার বিকাল ৪টায় হিলি সিপি মোড়ে ৫ টাকায় ইফতার প্যাকেজ বিক্রি করেন উদ্দীপ্ত তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন। এতে শত শত মানুষ ইফতার কিনতে ভির করেন বিভিন্ন জায়গা থেকে আশা। ইফতার নিতে আসা কয়েকজন রোজাদার বলেন, বর্তমান বাজারে যেখানে একজনের ইফতার কিনতে ১০০থেকে ১৫০ টাকা লাগে সেখানে মাত্র ৫ টাকায় ইফতার বিক্রি করছেন উদ্দীপ্ত তরুণ নামের একটি সেচ্ছাসেবক সংগঠন।

দিনাজপুর জেলার সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরের হিলি পৌর শহরের সিপি মোড়ে বসানো হয়েছে একটি অস্থায়ী স্টোল। আর সেখানে গরিব ও অসহায় মানুষদের জন্য দেওয়া হয়েছে ৫ টাকায় ইফতার সামগ্রী। আর ১২ রকমের ইফতারি মিলছে সেখানে। যার মধ্যে রয়েছে খেসুরি,মুড়ি,খেজুর,তরমুজ,বড়ই,তিন প্রকার চপ পেঁয়াজি, বুট,বুন্দিয়া,শষা। ৫ টাকায় ইফতার বিক্রি হওয়ার খবরে ছুটে আসছেন বিভিন্ন জায়গা থেকে ছিন্নমূল মানুষরা ইফতার কিনতে।

সেচ্ছাসেবক সংগঠনটির সভাপতি নাইমুর হোসেন নাঈম জানান, এই সংগঠনটি সম্পর্ন ভেজালমুক্ত সংগঠন। যেটি সব সময় অসহায় ও গরিব মানুষের সেবা করার চেষ্টা করা হয়। নিজেরা পড়াশুনার পাশাপাশি এই সংগঠনে শ্রম দেন সবাই। নিজেদের টিফিনের টাকা বাছিয়ে রমজান মাসে গরিব মানুষেরা যাতে ইফতার পাই, যার কারণে আজকে এই আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। ৫ টাকা নাম মাত্র।

এটির দ্বারা এখান থেকে ১২ রকমের ইফতার বিতরণ করা হয়েছে। শুধু ইফতার না বিভিন্ন সময়ে বিভিন্ন সহায়তা করা হয় এই সংগঠন থেকে। আজকে ছিন্নমূল মানুষের জন্য ৫০০ জনকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে আরও বড়ো প্ররিসরে করার আশা রয়েছে। এদিকে ৫ টাকায় ইফতার নেওয়ার জন্য ছুটে আসেন বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন সব বয়সের মানুষ।

সাধুবাদ জানাচ্ছেন ছিন্নমূল মানুষরা। তারা বলছেন, আগামীতেও এমন আয়োজন যেন করা হয়। উদ্দীপ্ত তরুণ সংগঠনের মুখপাত্র নূরে হাসনাত রাতুল জানান, এই সংগঠনটি সব সময় অসহায় ও গরিব মানুষের সেবা করার চেষ্টা করা হয়। নিজেরা পড়াশুনার পাশাপাশি এই সংগঠনে শ্রম দেন সবাই। নিজেদের টিফিনের টাকা বাছিয়ে রমজান মাসে গরিব মানুষেরা যাতে ইফতার পাই যার কারণে আজকে এই আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )