1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৩ সপ্তাহ ধরে ইন্টারনেট ব্ল্যাক-আউট ইরানে | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

৩ সপ্তাহ ধরে ইন্টারনেট ব্ল্যাক-আউট ইরানে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৭ জন দেখেছেন
ইরানজুড়ে চলছে টানা ইন্টারনেট ব্ল্যাক-আউট। টানা দুই সপ্তাহের পেরিয়ে এ অবস্থা তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। তবে এর মধ্যেও অনেকে বিভিন্ন বিকল্প উপায়ে তথ্য আদান-প্রদান চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
আলজাজিরার প্রতিবেদনে আন্তর্জাতিক মনিটরিং সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাক-আউট তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে।

দেশটির ইন্টারনেট সংযোগ স্বাভাবিকের চেয়ে মাত্র প্রায় এক শতাংশে নেমে এলেও মোট সংখ্যার হিসাবে তা এখনো উল্লেখযোগ্য। সংস্থাটির গবেষণা প্রধান ইশিক মাতার বলেন, এই ব্ল্যাক-আউট সরকারি সিদ্ধান্তে আরোপ করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ফল নয়।মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইরান গবেষক রাহা বাহরেইনি বলেন, তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ ও ভিন্নমত দমনে কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এই ব্যবস্থা নিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )