1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে আর্জেন্টিনা সমর্থকদের ১৪০ ফিট পতাকা নিয়ে আনন্দ র‍্যালি | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

হিলিতে আর্জেন্টিনা সমর্থকদের ১৪০ ফিট পতাকা নিয়ে আনন্দ র‍্যালি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে দিনাজপুরের হিলিতে প্রায় হাজারের উপরে সমর্থকরা ১৪০ ফিট আকারের একটি বিশাল আর্জেন্টিনা পতাকা নিয়ে আনন্দ র‍্যালি করেছেন ভক্তরা। এতে ব্যান্ডপার্টি ও সাউন্ড সিষ্টেম দিয়ে বাজনার তালে তালে নেচে গিয়ে আনন্দ উল্লাস করেছেন তারা।

আজ শুক্রবার(৫ জুন)  বিকালে উপজেলার পানামা পোর্টের সামনে থেকে র‍্যালিটি  সিপি হয়ে বাজার থেকে রাজধানী মোড় হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলস্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্স ও ব্যান্ডপার্টিতের গানের তালে তালে নেচে গিয়ে আনন্দ উল্লাস করেন তারা।

এসময় আর্জেন্টিনা সমর্থকরা বলেন, দীর্ঘ চার বছর পর বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়েছে, আমরা কোনো দেশকে বা জাতিকে সমর্থন করিনা, আমরা সার্পোট করি ফুটবল টিমকে আমরা মেসি ভক্ত ও আর্জেন্টিনা টিমের ভক্ত। আমরা সবাই সুশৃংখলভাবে র‍্যালিটি সম্পন্ন করেছি। আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি বিধাই কারো সাথে হিংসা করব না বা ঝগড়াই লিপ্ত হবো না আমরা সবাই এখানে আনন্দ করতে এসেছে।

তারা আরও বলেন, আমরা আশাবাদী বিশ্বকাপ আর্জেন্টিনাই নিবে। এবং সারা বাংলাদেশে ৭০ শতাংশ আর্জেন্টিনা সমর্থক রয়েছে বলে জানান তারা। কয়েকদিন আগেও ব্রাজিল সমর্থকরা মিছিল করেছেন কিন্তু তাদের মিছিলে গুটি কয়েকজন সমর্থক ছিলেন আর আজকে আমরা দেখিয়ে দিয়েছি হাজারেরও উপরে আমাদের আর্জেন্টিনা সমর্থক নিয়ে আমরা আনন্দ মিছিল করেছি এতেই প্রমানিত হয় যে ব্রাজিলের থেকে আর্জেন্টিনার সমর্থক কেমন আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )