1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলি সীমান্ত দিয়ে ৫ ভারতীয়কে পুশইনের চেষ্টা, পিছো হটলেন বিএসএফ | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

হিলি সীমান্ত দিয়ে ৫ ভারতীয়কে পুশইনের চেষ্টা, পিছো হটলেন বিএসএফ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৭ জন দেখেছেন
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ৫ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ  (২০ বিজিবি) সদস্যদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পিছু হটেঠেন ভারতীয় সীমান্তরক্ষি বিএসএফ।
শনিবার (৬ জুন) ভোরে হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করেন বিএসএফ। বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলন, আজকে ভোররাতে হাকিমপুর উপজেলার  ঘাসুড়িয়া সীমান্তের বিপরীতে ভারতের চকগোপাল এলাকার ২৮৮ নম্বর মেইন পিলারের ৪০ এস থেকে ৪৮ এস সাব পিলার এলাকায় ৫ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সেখানে অবস্থান নেন এবং কঠোর অবস্থান গ্রহণ করেন। এতে পুশইনের চেষ্টা ব্যর্থ হলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের সরিয়ে নিয়ে যায়।
ঘটনার পরপরই আমি নিজে সীমান্ত এলাকা পরিদর্শন করি এবং  সীমান্তে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং জনবল বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করানো না যায়।
তিনি আরও বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তের ওপারে কোনো লোকজন অবস্থান করতে দেখা যাচ্ছে না। তবে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। সীমান্তে টহল ও স্থায়ী পোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )