1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৬ বিভাগে অতি ভারী বৃষ্টি, অব্যাহত থাকতে পারে মঙ্গলবারও | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

৬ বিভাগে অতি ভারী বৃষ্টি, অব্যাহত থাকতে পারে মঙ্গলবারও

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৭ জন দেখেছেন
ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস
ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস
রংপুর, সিলেট, খুলনাসহ ছয় বিভাগে গত ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টি হয়েছে। সারাদিন মাঝারি ধরনের ভারী বৃষ্টি ছিল ঢাকা বিভাগে। বৃষ্টি মঙ্গলবারও (২১ জুলাই) অব্যাহত থাকতে পারে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর ও নীলফামারি জেলায় অতি ভারী বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ডিমলায় ১০৮ মিলিমিটার।

এছাড়া সিলেটে ৮৪, চাঁদপুরে ৯৪, খুলনার মোংলায় ১০০, বরিশালে ৬৩ এবং রাজশাহীতে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। ঢাকায় বৃষ্টি হয়েছে ৩৪ মিলিমিটার।

 

একই সঙ্গে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )