1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে বিজিবি ও ডিএনসির যৌথ অভিযানে মাদক সম্রাট রিপন গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

হিলিতে বিজিবি ও ডিএনসির যৌথ অভিযানে মাদক সম্রাট রিপন গ্রেফতার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ জন দেখেছেন
দিনাজপুরের হিলিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে রিপন হামিদ(৩৫) নামের এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে।
শুক্রবার(১৮ সেপ্টেম্বর)  ভোররাতে উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে এবং বিজিবি-র সমন্বয়ে আজ ১৮ সেপ্টেম্বর ভোর ৪:০০ টায় হাকিমপুর থানাধীন বড় ডাঙ্গাপাড়ায় আসামী রিপন হামিদের বসতবাড়িতে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
​অভিযানকালে আসামীর বসতবাড়ির কক্ষ থেকে তল্লাশি চালিয়ে শোকেসের ড্রয়ারে রাখা একটি টিস্যু ব্যাগের ভেতর থেকে ১২৫টি (২৫০ মি.লি.) ‘বুপিজেসিক’ বুপ্রেনরফিন ইনজেকশন, ৪০০ পিস (১০৮ গ্রাম) ‘Topee-100’ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি Oppo (Model: cph2711) মোবাইল ফোন জব্দ করা হয়।
​স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করে আলামত সীলগালা করা হয়েছে এবং আসামীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(ক) /৩৬(১)সারণির ২৯(ক)/২৬(১)ধারায় সংশ্লিষ্ট ধারায় হাকিমপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )