1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
যাত্রি সেবায় এবারো সেরা সিফাত ট্যুরস এন্ড ট্রাভেলস | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

যাত্রি সেবায় এবারো সেরা সিফাত ট্যুরস এন্ড ট্রাভেলস

ডিজিটাল ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৪৫৯ জন দেখেছেন

বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার’র একযুগ পূর্তিতে রংপুর বিভাগের সেরা যাত্রি সেবা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে রংপুরের সিফাত ট্যুরস এন্ড ট্রাভেলস।

রোববার (৩ নভেম্বর) রাতে নীলফামারীর সৈয়দপুর ইকো রিসোট সেন্টারে আনুষ্টানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় সিফাত ট্যুরস এন্ড ট্রাভেলস’র পরিচালক জহুরুল ইসলামের হাতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, হেড অব সেলস মেজবাউল ইসলাম, সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার একেএম বাহাউদ্দিন জাকারিয়াসহ উর্দ্ধতন কর্মকর্তারা।

সিফাত ট্যুরস এন্ড ট্রাভেলস’র পরিচালক জহুরুল ইসলাম জানিয়েছেন, গেল ১২ বছর ধরে নভোএয়ার পরিবারের সাথে যুক্ত। নিজের দায়বদ্ধতা নিয়ে দায়িত্বশীল ব্যবসায়ীর মনোভাব নিয়ে যে কোন ব্যবসায় নিজেকে তুলে ধরলে তার সাফল্য পাওয়া যায়। সিফাত টুরস এন্ড ট্রাভেলস সেই লক্ষ নিয়ে উত্তরের বিমান যাত্রিদের সেবা দিয়ে আসছে।

ফলে বিভাগের আট জেলাকে পেছনে ফেলে ‘নভোএয়ারের যাত্রি সেবায় এগিয়েছে তার প্রতিষ্ঠান। অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলার ‘নভোএয়ার’ এর যাত্রিসেবা প্রতিষ্ঠানের পরিচালকরা উপস্থিত ছিলেন।

 

একেএস/০৪নভেম্বর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )