1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বড়বিল মন্থনা হাট দোকান মালিক সমিতির কমিটি গঠন | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

বড়বিল মন্থনা হাট দোকান মালিক সমিতির কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তির
  • আপলোডের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল মন্থনা হাট দোকান মালিক সমিতির সাধারণ সভা মঙ্গলবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মারুফ রহমানকে সভাপতি এবং মোজাহেদুল ইসলাম রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মাহামুদুন্নবী কলম্বাস, সাংগঠনিক সম্পাদক আলী ইমাম সরকার লিমু, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াজেহুল্লাহ সাজেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজার রহমান রতন এবং দপ্তর সম্পাদক মুহিবুল্লাহ রুবেল নির্বাচিত হয়।
এছাড়া বিভিন্ন পদে আরও সদস্যদের অন্তর্ভুক্ত করে মোট ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বড়বিল মন্থনা হাটের সার্বিক উন্নয়নে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। হাটের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান ও সুন্দর ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করাও তাদের অন্যতম লক্ষ্য বলে তারা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )