1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ২৩০ ইস্কাফ ও ফেনসিডিলসহ চোরাকারবা আটকরী গ্রেফতার  | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ২৩০ ইস্কাফ ও ফেনসিডিলসহ চোরাকারবা আটকরী গ্রেফতার 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৮৭ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলের বিকল্প নেশা ইস্কাফ ও ৩০ বোতল ফেনসিডিল সহ এক মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতার ওই মাদক চোরাকারবারীকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মাদক চোরাকারবারীর নাম মাহাবুর হোসেন মহুবর (৩৫)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল গ্রামের বাচ্চা মিয়া বিষাদুর ছেলে।

পুলিশ জানায়, আজ রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই শাহানুর আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকার মমিনুলের বাড়ীর সামনের রাস্তায় ওঁৎ পেতে থাকে। এ সময় ওই রাস্তা দিয়ে বাইসাইকেল যোগে বস্তা ভর্তি করে মাদক নিয়ে যাওয়ার সময় পুলিশ মাহাবুরকে হাতেনাতে গ্রেফতার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন জানান, রবিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত মাদক চোরাকারবারীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )