1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রৌমারীতে অর্ধশতাধিক পরিবারের ভোগান্তি, রাস্তার দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

রৌমারীতে অর্ধশতাধিক পরিবারের ভোগান্তি, রাস্তার দাবিতে মানববন্ধন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ জন দেখেছেন

কুড়িগ্রামের রৌমারীতে যাতায়াতের রাস্তার দাবিতে মানববন্ধন করেছে অর্ধশতাধিক পরিবার। রোববার দুপুর ১২টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের উপজেলা গেটের সামনে এ মানববন্ধন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন হাবিবুল হাসান হিরা, শিক্ষক আনোয়ার হোসেন, মিজানুর রহমান, অবসর প্রাপ্ত সৈনিক হুমায়ুন কবির, শিক্ষিকা আফরুজা বেগম প্রমুখ।

 

বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন রৌমারী মহিলা ডিগ্রি কলেজপাড়া এলাকার অর্ধশতাধিক পরিবার, সেই রাস্তাটিতে দেয়াল নির্মাণ ও গেটে তালা দিয়ে বন্ধ করে দেওয়ায় বিপত্তির সৃষ্টি হয়। কলেজের বাউন্ডারী ওয়াল তৈরির সময় স্থানীয়রা বাধা দিলে তিন থেকে চার ফুট রাস্তা ছেড়ে নির্মাণ করা হয় বাউন্ডারী ওয়াল। পরে পুরোপুরি বন্ধ হয়ে যায় রাস্তাটি।

তারা আরও জানান, রাস্তা বন্ধ থাকায় শিক্ষক, শিক্ষার্থী, হাটুরে, প্রতিবন্ধী ও অসুস্থ মানুষের চিকিৎসা ব্যাহত হচ্ছে। গ্রামে হচ্ছে না বিয়ে অনুষ্ঠান। রাস্তার অভাবে বাজারে নেওয়া যাচ্ছে না কৃষকের উৎপাদিত ফসল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামবাসীরা।

 

রৌমারী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, রাস্তা করার জন্য কলেজের সম্পত্তির অংশ থেকে চার-পাঁচ হাত জায়গা চান তারা। এটা কিভাবে দিবো। এ কারণে মিছিল মিটিং করছেন তারা।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষ ও গ্রামবাসীর লিখিত আবেদন পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )