1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিএনপি অফিস ভাঙচুর মামলায় হাতীবান্ধার ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

বিএনপি অফিস ভাঙচুর মামলায় হাতীবান্ধার ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

শাহিনুর ইসলাম প্রান্ত, হাতীবান্ধা (লালমনিরহাট) 
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২০৫ জন দেখেছেন
লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
গ্রেফতারকৃত পাঁচ ছাত্রলীগ নেতা হলেন, হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক ছাত্রলীগে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জীবন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের কর্মী রুমন মিয়া ও ছাত্রলীগ নেতা বাবু, ও সানিয়াজান ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাকিল চোপড়া।
জানা গেছে, সম্প্রতি লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি নামে একটি অফিস অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছেন পুলিশ।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-নবী বলেন, লালমনিরহাট সদর থানায় একটি বিএনপি অস্থায়ী কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )