1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯৫ জন দেখেছেন

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট অন্তর্বর্তী সরকার বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এছাড়া গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

 

 

উপ-প্রেস সচিব বলেন, ই-পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে এসএমএস পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ সহায়তা করবে বলে আশা করছে সরকার। পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, অফিসের পাশে কিছু দোকানকে ঘিরে দালালচক্র গড়ে ওঠে। এখন থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে পাসপোর্ট আবেদনের ব্যবস্থা করা হবে।

 

বছরের শুরুতে শিক্ষার্থীদের বই না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, এবার সময়মত অনেকেই বই পায়নি, এজন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। দেশেই সব বই ছাপা হচ্ছে বলে কিছুটা দেরি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )