1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলি প্রেসক্লাবের সভাপতি রব্বানী সম্পাদক ছামিউল নির্বাচিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

হিলি প্রেসক্লাবের সভাপতি রব্বানী সম্পাদক ছামিউল নির্বাচিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ জন দেখেছেন
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গণমাধ্যম কর্মীদের সংগঠন ‘হিলি প্রেসক্লাবের’ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় আগামী দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ গোলাম রব্বানী এর সভাপতিত্বে আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে দৈনিক সময়ের আলো ও ইনিউজ৭১, বিবার্তা২৪ এর প্রতিনিধি মো. গোলাম রববানীকে সভাপতি এবং একাত্তর টিভি ও দৈনিক সকালের বাণী’র প্রতিনিধি মো. ছামিউল ইসলাম আরিফকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
দুই বছর মেয়াদী এ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আকতার হোসেন বকুল (মোহনা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান (গ্লোবাল টিভি দৈনিক ও দৈনিক বাংলাদেশের খবর), সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা (এখন টেলিভিশন) কোষাধ্যক্ষ মো. হাসান আলী (দৈনিক দেশ বুলেটিন), দপ্তর সম্পাদক মো. জনি শেখ (সাপ্তাহিক জিরো পয়েন্ট) প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহাবুব আলম বকুল (দৈনিক দেশ মা) সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বিপ্লব হোসেন সাব্বির (নিউজ ২১ আইপি টিভি) আইন বিষয়ক সম্পাদক মো. ওয়াসকুরনী (দৈনিক মানবাধিকার) ধর্ম সম্পাদক মো. ইমরুল কায়েস (ডেইলি সানশাইন)।
কার্য নির্বাহী সদস্য পদে রয়েছেন- মো. ফারহান (দৈনিক কালবেলা) মো. ফারুকুজ্জামান চৌধুরী কৌশিক (দৈনিক যায়যায়কাল)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )