1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে নিষিদ্ধ পলিথিন মজুদ বিক্রয় ও  অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

তারাগঞ্জে নিষিদ্ধ পলিথিন মজুদ বিক্রয় ও  অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৫ জন দেখেছেন

পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় ও তারাগঞ্জ উপজেলা প্রশাসন এর উদ্যোগে বৃহস্পতিবার রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার দোয়ালীপাড়া নামক এলাকায় অবস্থিত মোঃ আতাউর রহমান এর মালিকানাধীন মেসার্স এম+এন ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় ইটভাটার মালিককে অনুমোদনবিহীনভাবে কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটায় ব্যবহারের অপরাধে ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করাসহ কাঁচা ইট ধ্বংস করা হয়। এছাড়া অনুমোদন ব্যতিত ইটভাটায় মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা না করার জন্য ইটভাটা মালিককে সতর্ক করে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়। উক্ত অভিযানে তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মাসউদুর রাহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন উপস্থিত ছিলেন।

 

এছাড়া তারাগঞ্জ বাজারে অপর একটি অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার অপরাধে মেসার্স কেরামত স্টোরের মালিক মোঃ কেরামত আলীকে ৩,০০০/- (তিন হাজার) টাকা এবং মেসার্স আশু স্টোরের মালিক মোঃ মানিককে ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ মোট ৫৫ (পঞ্চান্ন) কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য দোকান মালিকদের সতর্ক করা হয় ও সচেতনতার জন্য অন্যান্য দোকানদারসহ সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

 

তারাগঞ্জ থানার একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় এবং অবৈধ ইটভাটা পরিচালনার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পক্ষ হতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )