
রংপুরের গঙ্গাচড়ায় গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিতহ বীর কাসেমের হত্যার প্রতিবাদ, বিচার ও নিষিদ্ধের দাবীতে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করে। গত ৭ ফেব্রুয়ারী গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবুল কাশেম।
গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫দিন মৃত্যুর সাথে পঞ্জা লড়ে গতকাল ১২ ফেব্রুয়ারী মৃত্যু বরণ করেন। কাশেমের মৃত্যুর ঘটনায় গায়েবানা জানাজা ও কফিন মিছিলের অংশ হিসেবে গঙ্গাচড়াতেও ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি গঙ্গাচড়া শহীদ মিনার থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গঙ্গাচড়া মডেল থানার সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফাহিম,আহাদ, আরমান,শ্রাবন তারিকুল ও নাহিদ ও জীবন প্রমূখ বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা দেশে পূণরায় তাদের সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল তৈরী করে জুলাই – আগষ্টের গণঅভ্যুত্থানকে ব্যার্থ করার ঘৃণ্য ষড়যন্ত্র করেই চলেছে। আন্দোলনে নিহত সকল শহীদসহ গাজীপুরে নিহত বীর শহীদ কাশেমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, বিচার ও আওয়ামীলীগকে নিষিদ্ধের মাধ্যমে তাদের সকল অপচেষ্টা রুখে দেয়ার দাবী জানান ।
Related