দিবসটি উপলক্ষে আজ শুক্রবার দিবাগত রাত ১২.০১ মিনিটে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাকিমপুর উপজেলা প্রশাসন, বীর মুক্তিয়োদ্ধা, পুলিশ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা ও পৌর, পৌরসভা, হাকিমপুর প্রেসক্লাব ও হিলি প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন।
এরপর শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।