1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাংবাদিক রহিমের উপর হামলা, গ্রেফতার ১ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

সাংবাদিক রহিমের উপর হামলা, গ্রেফতার ১

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২০৫ জন দেখেছেন
লালমনিরহাটের হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি আব্দুর রহিমের উপর হামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই উপজেলার আলাউদ্দিন হোটেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় মুন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, সাংবাদিক আব্দুর রহিম গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার শিকার হয়। এ ঘটনায় তিনি গত ৩মার্চ বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন। সেই মামলার একজন আসামী হলেন সির্ন্দুনা ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খাঁন। ওই মামলার জের ধার আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন খাঁনের পুত্র যুবদল নেতা দাবীদার মাহফুজুর রহমান খাঁন বিপ্লবের নেতৃত্বে কয়েকজন দলবদ্ধ হয়ে সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলা চালায়।
অপর একটি সুত্র বলছে, কয়েকজন যুবদল ও ছাত্রদলের নেতাও এ সময় সাংবাদিক আব্দুর রহিমকে মারধর করার ঘটনায় বিপ্লবকে পিছন থেকে সহযোগিতা করেন। পরে স্থানীয় লোকজন সাংবাদিক আব্দুর রহিমকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থা আশংকাজনক হলে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন খাঁনের ছোট পুত্র মুনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন জানান, আমরা স্থানীয় পুলিশকে অপরাধীদের ধরতে সময় দিয়েছি। এ সময়ের মধ্যে গ্রেফতার করতে না পারলে আমরা আন্দোলনে নামবো। হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী জানান, সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )