পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে স্বাক্ষরিত এক চিঠিতে আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার (২৯ মার্চ) থেকে আগামী শনিবার (৫ এপ্রিল)পর্যন্ত ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে আগামী রবিবার (৬ এপ্রিল) থেকে যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি চালু থাকবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।