1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত- মির্জা ফখরুল ইসলাম  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত- মির্জা ফখরুল ইসলাম 

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ জন দেখেছেন
সংস্কার আর নির্বাচন আলাদা জিনিস না। সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত চলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সংষ্কার প্রস্তাব যথাযথভাবে পর্যালোচনা করেই মতামত দিয়েছে বিএনপি বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার(দুপুরে)  ঠাকুরগাঁও এ নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
প্রধান উপদেষ্টার সদ্য সমাপ্ত চিন সফরের প্রসঙ্গ তিনি বলেন, আওয়ামী লীগের আমলে চিন একতরফা ভাবে একটা দলের সঙ্গে সম্পর্ক রেখেছে তবে এখন তারা চিন্তাভাবনা পরিবর্তন করে সকল দলের সঙ্গে সম্পর্ক গড়ছে। চিন বাংলাদেশে উৎপাদনে ও উন্নয়নে  বিনিয়োগের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা দেশের জন্য আশাবাদের কথা।
বিএনপি মহাসচিব বলেন, যে বিষয়ে মতের ঐক্য হবে সেগুলো মেনেই নির্বাচন হবে। যারাই নির্বাচিত হবে সে সংস্কার করবে বলে উল্লেখ করেন তিনি। পরে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফরুল্লাহ, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান,ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )