1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
 বিচারিক সংস্কার ‘সংস্কার’ শব্দের প্রতীক হয়ে উঠেছে রংপুরে প্রধান বিচারপতি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

 বিচারিক সংস্কার ‘সংস্কার’ শব্দের প্রতীক হয়ে উঠেছে রংপুরে প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ জন দেখেছেন
রাষ্ট্রের একমাত্র অঙ্গ হিসেবে বিচার বিভাগ নিজেদের সংস্কার কর্মসূচি নিজেরাই নির্ধারণ, বাস্তবায়নের ক্ষমতা ও কর্তৃত্বগ্রহণ করেছে বলে মন্তব্য করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচারিক সংস্কার শুধু বিভিন্ন খাতভিত্তিক সংস্কারে স্থায়ীত্বের মূল চাবিকাঠি নয়, এটি নিজেই ‘সংস্কার’ শব্দের প্রতীক হয়ে উঠেছে।
শনিবার দুপুরে রংপুর নগরীর  অভিজাত হোটেল গ্রান্ড প্যালেসের সভাকক্ষে ইউএনডিপি আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও কার্য দক্ষতা বৃদ্ধি’ বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিচার বিভাগ ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের কাছাকাছি এসেছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এ সুযোগ নষ্ট হলে বিচার বিভাগের মর্যাদা, অখন্ডতা ও প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে।
সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারক জাফর আহমেদের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন, ব্রিটিশ হাই কমিশনার এইচ ই সারা কুক। সেমিনারে রংপুর বিভাগের বিচারক, পাবলিক প্রসিকিউটররা অংশ নেন। পরে বিকেলে রংপুর জাদুঘর ও ঐতিহাসিক তাজহাট জমিদার বাড়ি পরিদর্শন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ।
এর আগে, শুক্রবার (৪ এপ্রিল) সকালে পাঁচদিনের সফরে রংপুরে এসে পৌঁছলে তাকে সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও জেলা পুলিশ সুপার আবু সাইম উপস্থিত ছিলেন। ওইদিন সন্ধ্যায় সার্কিট হাউস সভাকক্ষে রংপুরে কর্মরত সকল বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )