এরপর থেকেই তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ সূত্রে জানা গেছে, সামশুল হকের দুই ছেলে বৈষম্যবিরোধী ছাত্র হ ত্যা র মামলার এজাহারভুক্ত আসামী। এছাড়াও তার বিরুদ্ধে গত ৫ আগস্টের পর এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত সরকার জানান, সামশুল হকের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে গত ৫ আগস্টের পর এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।