ডা. শফিকুর রহমান বলেন, “নিহত হাসিনুর একজন নিরীহ কৃষক। সীমান্তে এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড গভীরভাবে উদ্বেগজনক। এভাবে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা বন্ধ না করা এবং এর কোনো বিচার না হওয়া আন্তর্জাতিক সম্পর্কের জন্যও হুমকিস্বরূপ।” তিনি আরও বলেন, “ভারতের এই আচরণ শুধু দুই দেশের সম্পর্ককে অবনতি দিকে ঠেলে দিচ্ছে না, বরং মানবাধিকারেরও চরম লঙ্ঘন। সরকারকে শক্ত অবস্থান নিতে হবে এবং আন্তর্জাতিকভাবে এর প্রতিবাদ জানাতে হবে।