


কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিফ -১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল)সকাল ১০ টায় উপজেলার কৃষি সম্পাসরণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের প্রশিক্ষন হলরুমে এই বিজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। এতে ১০ জন কৃষকের মাঝে ১ কেজি পাট বিজ, ৫ কেজি ড্যাব, ৫ কেজি এমওপি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে।
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, কৃষকদের উৎপাদন বাড়ানোর জন্য সরকারি বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। এরই লক্ষ্যে ২০১৪-২৫ অর্থবছরে খরিপ -১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিফ -১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজকে ১০ জন কৃষকের মাঝে ১ কেজি পাটবিজ,৫ কেজি ড্যাব,৫ কেজি ডিওপি ও ৫ কেজি এমওপি বিতরণ করা হয়।