1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

তেঁতুলিয়ায় বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৫৪ জন দেখেছেন
“শ্রমিক-মালিক এক হয়ে-গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় তেঁতুলিয়ায় বিভিন্ন আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শ্রমিক র‌্যালি, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি। বুধবার প্রহেলা মে সকাল সাড়ে ৯টায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে তেতুলিয়া উপজেলা’র সকল শ্রমিক সংগঠনের আয়োজনে ও বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহনে ঐতিহাসিক তেতুলতোলা থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে একোয় স্থানে এসে শেষ হয়।
র‌্যালি শেষে ঐতিহাসিক তেতুল তোলায় শ্রমিক দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা শ্রমিকদলের সদস্য আব্বাস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া,উপজেলা বিএনপি’র আহবায়ক শাহাদত হোসেন রন্জু।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর পর শ্রমিকদল খোলা জায়গায় অনুষ্ঠান করতে পেরেছে। এতদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ শ্রমিকদলকে স্বাধীনভাবে অনুষ্ঠান করতে দেয়নি। বক্তারা উপজেলা শ্রমিকদলকে সংগঠিত হয়ে দেশ ও দলের কল্যাণে কাজ করার আহবান জানান। সভায় বক্তারা শ্রমিকদের প্রাপ্যতা নিশ্চিতকরণ, ন্যায্য মজুরী ও চাকুরীর নিশ্চয়তা প্রদান, শ্রমিকদের সঠিকভাবে দায়িত্ব পালন, শ্রমিকদের জন্য ৮ ঘন্টা কর্মঘন্টা নির্ধারণ, শ্রমিকদেরকে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার দাবি জানান।
র‌্যালিতে উপজেলা বিএনপি আহবায়ক শাহাদাৎ হোসেন রন্জু,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি হবিবর রহমান হবি,উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, ৩নং ইউপি বিএনপি সাধারণ সম্পাদক তোজম্মেল হোসেন বিপ্লব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দকসহ লোড আনলোড শ্রমিক, নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন,মিনিবাস শ্রমিক, হোটেল শ্রমিক,রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন,উপজেলা করাত কল সমিতি শ্রমিক, প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )