


গাইবান্ধার সাঘাটা উপজেলার হাট ভরতখালী এলাকায় যমুনা (ব্রহ্মপুত্র) নদীর ডান তীর রক্ষা প্রকল্পের কাজে ব্যবহৃত ব্লক চুরি, পাচারকালে স্থানীয়দের হাতে তিনটি ট্রাক্টর আটক হয়েছে। এঘটনায় তিনটি কাকরা চালকসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে ।
শুক্রবার রাতের আঁধারে পাচারের সময় স্থানীয় জনতা সন্দেহভাজন তিনটি ট্রাক্টর আটক করে, যার প্রতিটিতে ৩৫টি করে মোট ১০৫টি ব্লক ছিল। যার সরকারি মুল্য দেড় লক্ষাধিক টাকা । এঘটনায় সাঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুবুর রহমান বাদী হয়ে (৩ মে ) দুপুরে সাঘাটা থানায় মামলা দায়ের করেন । মামলা নং ৪ । বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম । তিনি আরো জানান এঘটনায় ৬ জন কে গ্রেফতার করা হয়েছে । জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে । মামলার বাদী ও স্থানীয় ইউপি সদস্য মাহবুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরেই নদী রক্ষা প্রকল্পের ব্লক রাতের আঁধারে পাচার হচ্ছে বলে অভিযোগ শুনে আসছি। জনতার সহযোগিতায় তিনটি ট্রাক্টর হাতেনাতে ধরা সম্ভব হয়েছে।” আবুল কালাম জানান, প্রায় প্রতি রাতেই এভোবেই ব্লক গুলো সড়ানো হয় । আমরা শুনেছি এই ঠিকাদার সুন্দরগঞ্জ উপজেলায় কাজ করেন । ওনি এই ব্লকগুলো এখানে ফেলানোর পরে বিল তোলার পরে পানি উন্নয়ন বোডের সাথে লিয়াজো করেই ব্লক গুলো পাচার করেন । পানি উন্নয়ন বোডের সংশ্লিষ্ট কাজের ঠিকাদার এসএ টেকহাব জেভি ( বারিধারা ঢাকা)র মো মনিরুজ্জামান জানান, আমরা সুন্দরগঞ্জ পানি উন্নয়ন বোডের একটা কাজ করছি । এই ব্লক গুলো ওখানে নিচ্ছিলাম। সাঘাটায় ১৬৯০ ব্লক রিজেক্ট ছিল এখান থেকে ২৯০ টি ওখানে রিপারিং করার জন্য আমরা নিয়ে গেছি । এই ব্লক গুলো আমরা এখানে ফেরত দিবো ।” পানি উন্নয়ন বোডের উপ-প্রকৌশলী মো: সুমন মিয়া জানান, বিষয়টি জানান পরে আমরা স্থাণীয়দের সহযোগীতায় ১০৫ টি ব্লকসহ তিনটি কাকরা গাড়ী আটক করি । ঠিকাদার আমাদের না জানিয়ে এই ব্লক গুলো সুন্দরগঞ্জ নিয়ে যাচ্ছিল । আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি । এই বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোডের প্রকৌশলী মো হাফিজুর রহমান জানান, আমরা এই বিষয়ে সব ধরনের আইনগত ব্যবস্থা নিচ্ছি । এই ব্লক নিয়ে যাওয়ার বিষয়ে আমাদের কিছুই জানো হয়নি ।