1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২৭ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর শহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে। গত সোমবার (৩০ মার্চ) বিকেলে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ওই ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা উপস্থিত থেকে আগুনে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের সদস্যদের হাতে শুকনা খাবার ও কম্বল তুলে দেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর শাখার সেক্রেটারি মো. ওয়াজেদ আলী ও সহকারী সেক্রেটারী আব্দুল মোমেন, সমাজসেবক মঈনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওই দিন প্রত্যেকটি পরিবারকে দুই প্যাকেট করে শুকনা খাবার ও তিনটি করে কম্বল প্রদান করা হয়।

বিতরণকৃত শুকনা খাবারের মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, চিনি, শুকনা মরিচ প্রভূতি। উল্লেখ্য, গত রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সৈয়দপুর শহরের বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর ভজেপাড়া এলাকায় সংঘটিত এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে ছয়টি পরিবারের ১১টি আধাপাকা টিনসেট ঘর, নগদ অর্থ, চাল,ডাল, মূল্যবান আসবাবপত্র কাপড়চোপড়, স্বর্ণালঙ্কার, ইলেকট্টোনিক্স সামগ্রীসহ ২০ লাখ টাকার বেশি মালামাল ভস্মীভূত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )