1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে আলু বীজের দাম বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন করেছে চাষীরা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

কুড়িগ্রামে আলু বীজের দাম বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন করেছে চাষীরা

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৭২ জন দেখেছেন

কুড়িগ্রামে আলু বীজের দাম বৃদ্ধি ও লোকসানের হাত থেকে রেহাই পেতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে কৃষকেরা।সংবাদ সম্মেলন শেষে কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি বরাবর একটি স্মারক লিপি জমা দেন চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির চাষীরা।

রবিবার ৪ মে দুপুরে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অফিসের সামনে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলন দাবি আদায়ে চুক্তিবদ্ধ আলু বীজ সমিতির সভাপতি মো. কামরুজ্জামান জানান,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর আওতাভুক্ত কুড়িগ্রাম জোনের বীজ আলু উৎপাদনকারী চুক্তিভিত্তিক চাষীগণ বিগত ১০ (দশ) বৎসর যাবৎ বিএডিসিকে চুক্তিভিত্তিক বীজ আলু প্রদান করে আসছে। গত বছর আলুর বীজ বিএডিসি থেকে প্রতি কেজি গ্রেড ভেদে দাম নির্ধারিত ছিল ৪৫/৪৬ টাকা।বিক্রি দাম নির্ধারণ করা হয়েছিল গ্রেড ভেদে ৩৩/৩৪/৩৫ টাকা। এবার বিএডিসি থেকে প্রতি কেজি বীজ ক্রয় মূল্য ছিল ৫৮/৬২/৭২ টাকা দরে।ক্রয়কৃত বীজ আলু রোপণ, লেবার, সার-সেচ, কীটনাশক ও অন্যান্য খরচ মিলে প্রতি কেজি বীজ উৎপাদন করতে খরচ হচ্ছে প্রায় ৩০ (ত্রিশ) টাকা। এর মধ্যে উৎপাদনকৃত সব আলু বীজ হিসেবে গণ্য করা হয় না। অনেক আলু বাদ পড়েছে। এক্ষেত্রে বীজ আলুর উৎপাদন খরচ বেশি লাগে এবং বীজ আলু একর প্রতি খাওয়া আলু থেকে প্রায় ৯০ (নব্বই) মন কম উৎপাদন হয়।সব মিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন গ্রেড ভিত্তিক উৎপাদিত প্রতি কেজি আলু বীজের দাম নির্ধারণ করেছে ২৬/২৮ টাকা। যা উৎপাদন খরচের তুলনায় নেহায়েত পক্ষে কম এবং চুক্তিভিত্তিক বীজ আলু প্রদান কারী চাষীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ। যা চাষিদের পক্ষে উক্ত ক্ষতি পুষিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব নয়।
যদি গত বছরের বীজ আলুর নির্ধারণকৃত মূল্যের চেয়ে এবারে ৫ (পাঁচ) টাকা বেশি দরে মোট ৪০ (চল্লিশ) টাকা কেজি নির্ধারণ করা হয়। তাহলে চুক্তিভিত্তিক চাষিগণ লাভবান না হলেও ক্ষতির হাত থেকে কিছুটা রক্ষা পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )