1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাঘাটায় বীরমুক্তিযোদ্ধাকে `ভুয়া' বলায় জেলা প্রশাসক ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

সাঘাটায় বীরমুক্তিযোদ্ধাকে `ভুয়া’ বলায় জেলা প্রশাসক ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৪৩ জন দেখেছেন

বীরমুক্তিযোদ্ধাকে ভুয়া বলে সংবাদ পরিবেশন করা ও সংবাদে বীরমুক্তিযোদ্ধাকে ভুয়া বলে সাক্ষাৎকার দেয়ার প্রতিবাদে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বীরমুক্তিযোদ্ধা মো. সাইফুল ইসলাম । রোববার ( ৪ মে ) দুপুরে বীরমুক্তিযোদ্ধা মো: সাইফুল ইসলাম এই অভিযোগ করেন ।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বীরমুক্তিযোদ্ধা মো: সাইফুল ইসলাম একজন প্রকৃত মুক্তিযোদ্ধা । ২০০৫ সালে গেজেট অনুযায়ী মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে সম্মানী পাচ্ছেন । মুক্তিযোদ্ধা পরিচিনি নং ১৩২০০০০৮৯৯) গেজেট নং ১০৬৬ ( লাল বার্তা নং ০৩১৭০৫০৪৩৫)। যে গত ২৮ এপ্রিল আনন্দ টিভিতে তাকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসাবে প্রচার করা সংবাদ প্রচার করা হয়। সংবাদে তাকে সম্মানহানি ও বীরমুক্তিযোদ্ধা হিসাবে আমাকে হেয় করা হয়েছে। সংবাদে বীরমুক্তিযোদ্ধাকে ভুয়া বলে সাক্ষাৎকার দেন স্থানীয় সাঈফ সিদ্দিক স্বনম, সবুজ মিয়া, সাহেল মিয়া, ডেভিট মিয়া, ছররুল ইসলাম। তারা বীরমুক্তিযোদ্ধা মো: সাইফুল ইসলামের বীরমুক্তিযোদ্ধার কাগজপত্র না দেখেই তার পারিবারিক দ্বন্দ্বকে ইস্যু করে স্বাধীনতার যুদ্ধের অবদানকে প্রশ্নবিদ্ধ করে ভুয়া মুক্তিযোদ্ধা ট্যাগ দিয়ে তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেন। এর ফলে এই সংবাদে দেশের সব বীরমুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে । বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।

এই বিষয়ে সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড বীরমুক্তিযোদ্ধা আজহার আলী জানান একজন মুক্তিযোদ্ধাকে ভুয়া বলার আগে অবশ্যই প্রমাণ করতে হবে । মনগড়া তথ্যের ভিত্তিতে একজন বীরমুক্তিযোদ্ধার সম্মানহানি করার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করছি ।`

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )